১০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেন্ট ব্রিজে জেমস অ্যান্ডারসন, চেস্টার-লি-স্ট্রিটে স্টুয়ার্ট ব্রড। অনেক দিন পর অ্যাশেজের একটি সিরিজে দুই ইংলিশ বোলার ম্যাচে ১০ উইকেট পেলেন। এর আগে ১৯৩৪ সালে কেন ফার্নেস ও হেডলি ভেরিটির ছিল এই কীর্তি। অবশ্য ১৯৫৬ সালে জিম লেকার একাই দুবার নিয়েছিলেন ১০ উইকেট। সব মিলিয়েও রেকর্ড ইংলিশদের। ১৯১২ সালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টেস্ট সিরিজে চারবার ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন ইংলিশ বোলাররা। এই চারের তিনটিই ছিল আবার ফাস্ট বোলার সিডনি বার্নসের। পরের মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে আবার এই কীর্তি গড়েন বার্নস। এ ছাড়া এক সিরিজে তিনবার ১০ উইকেট পেয়েছেন শুধু অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্লারি গ্রিমেট (দ. আফ্রিকা, ১৯৩৫-৩৬)।