১০ উইকেটে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতে এর আগে দুবার জিতলেও বিশ্বকাপে এই প্রথম ১০ উইকেটে জিতল পাকিস্তান। বিশ্বকাপে ১০ উইকেটে জেতার দশম ঘটনা এটি। আর নকআউট পর্বে প্রথম। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সর্বোচ্চ দুবার এই ব্যবধানে জিতেছে। এ ছাড়া ভারত, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে জিতেছে ১০ উইকেটে। বিশ্বকাপে সবচেয়ে বেশি তিনবার ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। কেনিয়া ও জিম্বাবুয়ে দুবার; ইস্ট আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে এই ব্যবধানে হেরেছে। ২০০৩ ও এবারের আসরে সর্বোচ্চ তিনটি ম্যাচ ১০ উইকেটে নিষ্পত্তি হলো। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ২২১ রান তাড়া করে ১০ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে সবচেয়ে বেশি দশবার ১০ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।