১০ উইকেটের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চল্লিশ বছরের ইতিহাসে এ পর্যন্ত ওয়ানডে ম্যাচ হয়েছে ৩১৬৯টি। এর মধ্যে ১০ উইকেটে জয়-পরাজয় দেখেছে মাত্র ৪৪টি ম্যাচ। পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের জয়টি দশম সর্বোচ্চ রান তাড়া করে ১০ উইকেটে জেতার উদাহরণ। কোনো উইকেট না হারিয়ে ২০০-এর বেশি রান তাড়া করে জয়ের ঘটনা ঘটেছে মাত্র তিনবার। সবচেয়ে বেশি ২৩০ রান তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকেই হারিয়েছিল বিশ্বকাপের রানার্সআপরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা (১০২*) ও দিলশান (১০৮*) করেছিলেন অপরাজিত সেঞ্চুরি। ১৯৯২ বিশ্বকাপের প্রথম পর্বে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের ২২০ রান টপকাতে কোনো উইকেটে হারায়নি। তিনেও ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯৭ সালে ব্রিজটাউনে ভারতের বেঁধে দেওয়া ২০০ রানের লক্ষ্য পেরিয়েছিল বিনা উইকেটে।