১০ জুন শুরু ফেডারেশন কাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ মে শুরু হওয়ার কথা ছিল ফেডারেশন কাপ ফুটবল। কিন্তু তাজিকিস্তানের সঙ্গে এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচের আগে ফেডারেশন কাপে খেলতে আপত্তি জানিয়েছিল বেশির ভাগ ক্লাব। ক্লাবগুলোর অনুরোধেই ওই সময় বাফুফে হঠাৎ করে স্থগিত করে দেয় ফেডারেশন কাপ। তবে আবারও নতুন করে সূচি ঘোষণা করেছে বাফুফে। মাঠে গড়ানোর আগেই এক দফা পেছানো টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১০ জুন থেকে। কাল পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ফেডারেশন কাপ শেষে ঈদের পর ১৫ জুলাই থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ঢাকা ছাড়াও ঢাকার বাইরের চারটি ভেন্যু—ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের খেলাগুলো।