১০ জেলার ফুটবলে জয়ী কুষ্টিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রতিনিধি১০টি জেলা দলের খুলনা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কুষ্টিয়া। খুলনা জেলা স্টেডিয়ামে কাল ফাইনালে কুষ্টিয়া ১-০ গোলে হারিয়েছে বাগেরহাট জেলা দলকে। গোল করেছেন খাদেলকারী। ম্যাচসেরা হয়েছেন কুষ্টিয়ার গোলরক্ষক শাওন। খেলা শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।