১০ বছরে ১০ গুণ
আইসিসি বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে অবস্থান দ্বিতীয়, আর স্পিনারদের মধ্যে প্রথম। ওয়ানডে বোলারদের মধ্যে অবস্থান তৃতীয়। ২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া গ্রায়েম সোয়ান বেশ ভালোই সেবা দিয়ে যাচ্ছেন ইংল্যান্ডকে। এ সময়ের মধ্যে কতটা উন্নতি হয়েছে এই স্পিনারের? সোয়ান নিজেই বলছেন, ১০ বছরে ১০ গুণ!‘১০ বছর আগে যেমন ছিলাম, নিশ্চিতভাবে তার চেয়ে ১০ গুণ ভালো বোলার আমি। আশা করছি, আরও উন্নতি আসবে। আসলে আপনি যতই ক্রিকেট খেলবেন, আপনার শরীর ততই এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।’ বলেছেন ৩২ বছর বয়সী সোয়ান।সামনে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সিরিজ। সোয়ানের দৃষ্টিজুড়ে এখন সফরকারী দুই দেশ। তবে আলাদা একজনের চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় আছেন তিনি, শচীন টেন্ডুলকারের চ্যালেঞ্জ!‘চ্যালেঞ্জটা আসলে নিজ থেকেই তৈরি হয়। বিপক্ষ দলের প্রতি লক্ষ্য তো আছেই, শীর্ষ ব্যাটসম্যানদের দিকেও বিশেষ লক্ষ্য আছে আমার। আমার দেখা সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তাঁর বিপক্ষে বোলিং করা অনেক আনন্দের। তবে এ বছর শচীনকে মোকাবিলা করার সুযোগ খুব বেশি পাইনি আমি।’ ওয়েবসাইট।