১০ মাস পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএ গেমসে পদকজয়ী সাঁতারুদের আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে। মূলত অর্থ পুরস্কার দেওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। দেশের মাটিতে এসএ গেমসে পদকজয়ীদের ব্যক্তিগতভাবে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। নানা কারণে ১০ মাস পার হলেও প্রতিশ্রুতি রাখছেন তিনি। এসএ গেমসে বাংলাদেশ সাঁতার দল ৬টি রুপা ও ১০টি ব্রোঞ্জ জিতেছে। প্রতিটি রুপার জন্য ১০ হাজার টাকা এবং ব্রোঞ্জের জন্য ৫ হাজার টাকা করে পাবেন সাঁতারুরা।