১০ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানা গিয়েছিল, অন্তত তিন ম্যাচের বেশি নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন। গতকাল এফএ জানিয়েছে ফুটবল মাঠে ‘সহিংস আচরণের’ জন্য ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে লুইস সুয়ারেজকে। লিভারপুলের পরের ম্যাচ থেকেই কার্যকর হবে নিষেধাজ্ঞা। গত রোববার চেলসির ইভানোভিচের হাতে কামড় বসিয়ে দেন সুয়ারেজ। খ্যাপাটে এই উরুগুইয়ান স্ট্রাইকার এরপর পড়েন সমালোচনার ঝড়ে। ঘটনার পরদিনই এফএ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গতকাল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় কমিটি। সুয়ারেজ অবশ্য আগামীকালের মধ্যে আপিল করতে পারবেন। লিভারপুল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই সিদ্ধান্তে তারা ‘স্তম্ভিত ও হতাশ’। এএফপি।