১০ লাখ ইউরোতে টেস্ট জয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ম্যাচ জিততে চান? ক্রিকেটীয় নৈপুণ্যের খুব একটা প্রয়োজন নেই, নেই মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার। ১০ লাখ ইউরো হলেই যথেষ্ট। আলোচিত বাজিকর মাজহার মাজিদের দাবি, ১০ লাখ ইউরো হলে পুরো একটা টেস্ট ম্যাচই পাতানো যায়। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শুনানিতে মাজিদ বলেছেন, ‘খেলাটায় প্রচুর, প্রচুর পরিমাণে অর্থের ছড়াছড়ি। ম্যাচের কোনো একটি নির্দিষ্ট ঘটনার জন্য খরচ হবে ৫০ থেকে ৮০ হাজার ইউরো। টি-টোয়েন্টির ফলাফল নিজেদের পক্ষে আনতে ৪ লাখ ইউরোর মতো লাগে। আর পরিস্থিতির ওপর নির্ভর করে টেস্ট ম্যাচের ফল পক্ষে আনতে এক মিলিয়ন ইউরো যথেষ্ট।’ মাজিদের সঙ্গে এই আদালতে বিচার চলছে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের। যে সাংবাদিক বাটদের স্পট ফিক্সিংয়ের খবর ফাঁস করেছিলেন, সেই মাজহার মাহমুদের শুনানিও হয়েছে কাল। ওয়েবসাইট।