১০ সেকেন্ডের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র ক্যারিয়ারের প্রথম ১০০ মিটারটি শেষ করতে ১০.০৩ সেকেন্ড সময় নিয়েছিলেন উসাইন বোল্ট। সেটা সেই ২০০৭ সালের কথা। এরপর গত পাঁচ বছরে আরও ২৯টি দৌড়ে অংশ নিয়েছেন এই জ্যামাইকান, করেছেন বিশ্ব রেকর্ড। এর মধ্যে মাত্র তিনবার ১০ সেকেন্ডের বেশি সময় নিয়েছেন। বিশ্ব রেকর্ডের মালিক হলেও সবচেয়ে বেশিবার ১০ সেকেন্ডের নিচে দৌড়ানোর রেকর্ড থেকে এখনো অনেক দূরে বিশ্বের দ্রুততম মানব। বোল্টের জ্যামাইকান সতীর্থ আসাফা পাওয়েল ৭৫ বার ১০ সেকেন্ডের নিচে শেষ করেছেন ১০০ মিটার। ৫৩ বার দৌড়েছেন মার্কিন স্প্রিন্টার মরিস গ্রিন। ত্রিনিদাদের অটো বোল্ডন দৌড়েছেন ২৮ বার। চারে যৌথভাবে নামিবিয়ার ফ্র্যাঙ্কি ফ্রেডেরিকস ও যুক্তরাষ্ট্রের টাইসন গে। তাঁরা দুজন দশের নিচে দৌড়েছেন ২৭ বার। এর পরই আছেন বোল্ট (২৬ বার)।