প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট মাঠে কত কীর্তিই না গড়েছেন সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেটের প্রথম লিটল মাস্টার ঠিক ২৩ বছর আগে (১৯৮৭) আজকের এই দিনে থামিয়ে দিয়েছিলেন সময়কে! পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের চা বিরতির একটু পরে, ইজাজ ফাকিহকে গ্লাইড করে একটি রান নিয়ে এমন এক উচ্চতায় পৌঁছেছিলেন, এর আগে যা কল্পনার চোখ মেলেই দেখত সবাই। ৫৮ রানের মাথায় ছুঁয়ে ফেলেন টেস্টে ১০ হাজার রান, মোতেরার দর্শকেরা আনন্দে এমনই উন্মত্ত হয়ে যায় যে খেলা বন্ধ থাকে ২০ মিনিট! সেটি ছিল গাভাস্কারের ২১২তম ইনিংস। এরপর এই মাইলফলকে পৌঁছেছেন আরও সাতজন। ২০০৪ সালের আগস্টে ১৯৫ ইনিংসে ১০ হাজার ছুঁয়ে রেকর্ড গড়েন ‘রেকর্ডের বরপুত্র’ ব্রায়ান লারা। মাস ছয়েক পরে রেকর্ডটি ছুঁয়ে ফেলেন শচীন টেন্ডুলকার। রিকি পন্টিংই বা পিছিয়ে থাকবেন কেন? মাস দুয়েক পরে তিনিও ১০ হাজার করে ফেলেন, তবে ১৯৬ ইনিংসে।