১০০ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-০ গোলে জয়। প্রিমিয়ার লিগটাকে প্রায় পকেটেই পুরে ফেলেছে ম্যানচেস্টার সিটি। ম্যানুয়েল পেলেগ্রিনির দল ছঁুয়ে ফেলেছে ১০০ গোলের মাইলফলকও। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর এক মৌসুমে শত গোল করা দ্বিতীয় দল সিটি। শেষ ম্যাচে ওয়েস্ট হামকে ৪ গোল দিতে পারলে সিটি ভেঙে ফেলবে ২০০৯-১০ মৌসুমে চেলসির গড়া ১০৩ গোলের প্রিমিয়ার লিগ রেকর্ড। চেলসির এই কীর্তিটা ছাপিয়ে যেতে পারে লিভারপুলও। লিগটাকে প্রায় হাতছাড়া করা অল রেডরা এ পর্যন্ত করেছে ৯৯ গোল।