প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ কলম্বোর এসএসসি মাঠে টেস্ট খেলার সেঞ্চুরি করতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। এই শ্রীলঙ্কানের আগে আরও ৫০ জন ক্রিকেটার খেলেছেন ১০০ বা এর বেশি টেস্ট। এর মধ্যে শ্রীলঙ্কার আছেন চারজন। প্রথম শততম টেস্ট খেলা ক্রিকেটার ইংল্যান্ডের কলিন কাউড্রে। তবে এই ক্লাবে সবচেয়ে বেশি সদস্য ইংলিশদের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার। মোট ১১ জন অস্ট্রেলীয় খেলেছেন ১০০ বা এর বেশি টেস্ট। দ্বিতীয় স্থানটি একসঙ্গে ভাগাভাগি করছে তিনটি দেশ। ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের আছেন আটজন করে। এরপর দক্ষিণ আফ্রিকা (৫ জন), পাকিস্তান (৪), শ্রীলঙ্কা (৪) ও নিউজিল্যান্ড (২)।