১০০ ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭তম জন্মদিনের ৭ দিন আগেই স্পেনের হয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন সার্জিও রামোস। পরশু বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নামতেই একটা মহাদেশীয় রেকর্ড করে ফেলেছেন এই ডিফেন্ডার। সবচেয়ে কম বয়সে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা ইউরোপীয় এখন রামোস। রিয়াল মাদ্রিদ তারকা ভেঙেছেন জার্মানির লুকাস পোডলস্কির রেকর্ড। গত বছর ইউরোতে ডেনমার্কের বিপক্ষে শততম ম্যাচ খেলার দিন পোডলস্কির বয়স ছিল ২৭ বছর ১৪ দিন। বিশ্ব রেকর্ডটা এক এশীয়র। দক্ষিণ কোরিয়ার চা বুম-কুন মাত্র ২৪ বছর ১৩৯ দিনেই খেলেছিলেন শততম ম্যাচ। জাতীয় দলের হয়ে ১২১ ম্যাচে ৫৫ গোল করা চা শততম ম্যাচ খেলেছেন সেই ১৯৭৭ সালে।