প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান ছিল তাঁরই। কাল সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারা হয়ে গেলেন বাংলাদেশের বিপক্ষে হাজার রান করা প্রথম ব্যাটসম্যানও। গল টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ১৫ ইনিংসে ১০১৮ রান সাঙ্গাকারার। ওয়ানডেতেও বাংলাদেশের বিপক্ষে একমাত্র হাজার রান করা ব্যাটসম্যানও একজন শ্রীলঙ্কান। ২০০৯ সালে মিরপুরে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ৫৪ রান করার পথেই ১ হাজার পূর্ণ করেছিলেন সনাৎ জয়াসুরিয়া। ২২ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তাঁর মোট রান ১০৩০।