১০৫ ও ১০৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দিনে যেকোনো বোলিং আক্রমণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ছিল দিলীপ মেন্ডিসের। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে ওই রূপে খুব কমই দেখেছে। তবে ২৪ টেস্টের ক্যারিয়ারে এমন এক কীর্তি গড়েছেন, ১৩৩ বছরের টেস্ট ইতিহাসে যেটির নজির আর নেই। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে মাদ্রাজ টেস্টের দুই ইনিংসে করেছিলেন ১০৫, দুই ইনিংসেই তিন অঙ্কের সমান রান ইতিহাসে ওই একটিই! আজ মেন্ডিসের ৫৮তম জন্মদিন।