১১ নম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার রিচার্ড কলিঞ্জকে মনে করিয়ে দিচ্ছেন ট্রেন্ট বোল্ট। সর্বশেষ বাংলাদেশ সফরে কলিঞ্জের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে টেস্টে ফিফটি পেয়েছিলেন বোল্ট। এবার কিউই পেসার ছুঁয়েই ফেললেন কলিঞ্জকে। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংস শেষে ১১ নম্বরে বোল্টের রান ১৮৪। ১৯৬৫ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৩৫ টেস্ট খেলা কলিঞ্জেরও তাই। নিউজিল্যান্ডের হয়ে ১১ নম্বরে এ দুজনের রানই সবচেয়ে বেশি। কলিঞ্জ ১৭ ইনিংসে ও বোল্ট ১৮ ইনিংসে করেছেন এই রান। টেস্টে ১১ নম্বরে সবচেয়ে বেশি রান মুত্তিয়া মুরালিধরনের। সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক ৯৮ ইনিংসে করেছেন ৬২৩ রান।