১১ নম্বরে সর্বোচ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিষেক ওয়ানডেতেই একটি রেকর্ড করলেন ইংলিশ পেসার স্টিভেন ফিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল ব্যাট করেছেন ১১ নম্বরে, রান করেছেন ৩৫, যেটি ওয়ানডে অভিষেকে ১১ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১৪ বছর পুরোনো আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার অ্যাডাম ডেলের (১৫*)। তবে ১১ নম্বরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রান করেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার। শোয়েব টপকেছিলেন ১৯৮৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলা জোয়েল গার্নারের ৩৭ রানের ইনিংস। তবে দুইয়ে রয়েছে ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাখায়া এনটিনির খেলা অপরাজিত ৪২ রানের ইনিংসটি। চারে আছেন কেনিয়ার পিটার ওনগন্ডো (৩৬ রান)। ফিন অভিষেকে সর্বোচ্চ রান করলেও সব মিলিয়ে তাঁর অবস্থান পাঁচে।