১১ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ মিনিটের খেলা দেখতে এসে কাটিয়ে গেলেন ১১ বছর! ২০০৪ সালে ইন্টার মিলানের আতিথ্য নিয়েছিল এফসি বাসেল। দলের খেলা দেখতে সান সিরোতে এসেছিলেন রোলফ বান্টল নামের এক সুইস দর্শক। খেলা শেষ হওয়ার একটু আগে টয়লেটে গিয়েছিলেন। বেরিয়ে এসে দেখেন চারপাশ ফাঁকা, পরিচিত কেউ নেই। স্টেডিয়াম থেকে বেরোতেই পড়লেন বিপদে, পকেটে মাত্র ২০ ইউরো এবং ১৫ সুইস ফ্রাঁ! এই অর্থে তো দেশে ফেরা সম্ভব নয়। এরপর মিলানের বাজ্জো এলাকার রাস্তাতেই কাটিয়ে দিলেন ১১টি বছর। এ বছরের শুরুতেই গোড়ালি ভেঙে হাসপাতালে যেতেই কর্তৃপক্ষ বান্টলের পরিচয় জানতে পারে। তারপরই সুইজারল্যান্ডে নিয়ে আসা হয়েছে তাঁকে। ৭১ বছর বয়সী বান্টলের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে, মাসিক ভাতাও পাচ্ছেন ১০০ ফ্রাঁ। প্রতিদিন দুটি করে বিয়ার পান করেই টাকাটা উড়িয়ে দিতে চান। ১১ বছর রাস্তায় কাটানোর পর এটি তো তাঁর প্রাপ্যই! ইএসপিএন।