১১ বছরে ১১ প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরে ৭১ টেস্টে জয় মাত্র ৩টি। প্রতিবছর একটি করে স্মরণীয় অর্জন খুঁজতে গেলেও তাই খড়ের গাদায় সুঁই খোঁজার মতো অবস্থা! বেশির ভাগ বছরেই বলার মতো দলীয় অর্জন নেই বলে ব্যক্তিগত কীর্তিকেই দেখাতে হয়েছে প্রাপ্তি হিসেবে। ২০০২ সালের আট টেস্টে সেটিও যে পাওয়া গেল না!২০০০ টেস্ট ক্রিকেটের অচেনা ভুবনে বাংলাদেশের যাত্রা শুরু। দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি (১৪৫) করে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান ও জিম্বাবুয়ের ডেভিড হটনের পাশে নাম লেখান আমিনুল ইসলাম। অধিনায়ক নাঈমুর রহমানের ১৩২ রানে ৬ উইকেট অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোনো বোলারের সেরা বোলিং।২০০১ টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়লেন মোহাম্মদ আশরাফুল। সেটিও অভিষেকেই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর এসএসসিতে ওই সেঞ্চুরি ১৭ বছর ৬১ দিন বয়সে।২০০২ অভিষেক টেস্টে তো ১১ জনেরই অভিষেক হয়েছিল। এরপর এ বছরই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি, ১০ জন খেলোয়াড়ের টেস্ট অভিষেক।২০০৩ পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে প্রথমবারের মতো প্রথম ইনিংসে বাংলাদেশের লিড। মুলতানে তৃতীয় ও শেষ টেস্টে জিততে জিততে ১ উইকেটে হার।২০০৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি। প্রথম ইনিংসে হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিকের পর দ্বিতীয় ইনিংসে খালেদ মাসুদের সেঞ্চুরিতে প্রথম নিজেদের কৃতিত্বে ড্র।২০০৫ প্রথম জয়। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। ঢাকায় দ্বিতীয় টেস্ট ড্র করে প্রথম সিরিজ জয়ও।২০০৬ ফতুল্লার টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে ১৫৮ রানের লিড নিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে পরাজয়।২০০৭ সময়ের হিসাবে টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন মোহাম্মদ আশরাফুল। ভারতের বিপক্ষে মিরপুরে মাত্র ২৭ মিনিটে। বল লেগেছিল ২৬টি, বলের হিসাবে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম।২০০৮ চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১৩ টেস্টের চতুর্থ ইনিংসে একাদশ সর্বোচ্চ স্কোর।২০০৯ দেশের বাইরে প্রথম টেস্ট জয়। শীর্ষস্থানীয় সব খেলোয়াড় ধর্মঘটে যাওয়ায় ভাঙাচোরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই জিতে সিরিজও বাংলাদেশের।২০১০ ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। লর্ডসে ১০৩ রান করার পর ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টেও তামিম ইকবালের সেঞ্চুরি।২০১১ প্রথমবারের মতো এক টেস্টেই দুবার ইনিংস ঘোষণা করলেন বাংলাদেশের অধিনায়ক। অধিনায়কের ভূমিকায় মুশফিকুর রহিমের প্রথম টেস্টেই।