১১ লাখ ডলারের ঘড়ি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ঘড়ির দাম সর্বোচ্চ কত হতে পারে? ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ঘড়ির দাম দেখে একটা ধারণা পেতে পারেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে দুবাইয়ে হাবলট ব্র্যান্ডের একটা ঘড়ি কিনলেন। যেটির দাম ১১ লাখ মার্কিন ডলার। ঠিকই পড়ছেন, ভুল করে ১ এর জায়গায় ১১ লেখা হয়নি!

দুহাতে টাকা ওড়ানোর জন্য বিশেষ খ্যাতি আছে আমেরিকান বক্সার মেওয়েদারের। কোনো কিছুতে বাজি ধরলে সেটি লাখ ডলারের নিচে নয়। নাইট ক্লাবে গিয়ে পকেট খালি করে ঘরে ফেরেন। এই তো কয়েক সপ্তাহ আগে জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে কিনে দিলেন আস্ত একখান ফেরারি গাড়ি।
হাবলটের ঘড়িতে কী এমন আছে যে এর দাম এত বেশি? ঘড়িটি হীরকখচিত। মেইল অনলাইন।