প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ডিসেম্বরে দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন কুমার সাঙ্গাকারা। আর কাল পাল্লেকেলেতে দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে পেরোলেন ওয়ানডেতে ১১ হাজার রানের মাইলফলক। টেস্টে অনুসরণ করেছিলেন মাহেলা জয়াবর্ধনেকে। ওয়ানডেতে উত্তরসূরি হলেন সনাৎ জয়াসুরিয়ার। সাঙ্গাকারাকে নিয়ে ১১ হাজারি ক্লাবের সদস্য দাঁড়াল সাতে। এই দুই লঙ্কান ছাড়াও যেটা পেরিয়েছেন শচীন টেন্ডুলকার (১৮৪২৬), ইনজামাম-উল-হক (১১৭৩৯), সৌরভ গাঙ্গুলী (১১৩৬৩), রিকি পন্টিং (১৩৭০৪) ও জ্যাক ক্যালিস (১১৪৯৮)। ১১ হাজার রান পেরোতে সাঙ্গাকারাকে খেলতে হয়েছে ৩৪০ ম্যাচ ও ৩১৮ ইনিংস। ইনিংসের হিসাবে পঞ্চম দ্রুততম। এই ক্লাবের প্রথম সদস্য টেন্ডুলকারই খেলেছেন সবচেয়ে কম ইনিংস (২৭৬)।