১১টি জাতীয় পতাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর অফিস: বাংলাদেশের ১১ জন খেলোয়াড়ের প্রতীক হিসেবে ১১টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ফরিদপুর শহরের সর্ববৃহৎ কাঁচাবাজার হাজী শরীয়তউল্লাহ মার্কেটের পান-সুপারির আড়তে। একই মাপের ১০টি বাঁশ ও একটি বড় পতাকা অপেক্ষাকৃত বড় বাঁশে পতাকাগুলো টানানো হয়েছে। এর মধ্যে বড় পতাকাটি অধিনায়ক সাকিব আল হাসানের প্রতীক। প্রতিদিন ভোরে পতাকাগুলো উত্তোলন করা হয় এবং সন্ধ্যায় নামিয়ে ফেলা হয়। বাজারের ১৫ জন পান-সুপারি ব্যবসায়ীর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। সুপারি বিক্রেতা শহরের ব্রাহ্মণকান্দা এলাকার আনোয়ার মণ্ডল (৩৮) প্রথম আলোকে জানান, ‘গত বুধবার থেকে আমরা এ পতাকা উত্তোলন শুরু করেছি। আমরা বিদেশি দলের সমর্থনে সে দেশের পতাকা তুলতে পারলে নিজেদের দলের সমর্থনে জাতীয় পতাকা কেন তুলব না?’