১১তমের জয়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন নবম, আরেকজন ১১তম। মন্টেকার্লো ডায়মন্ড লিগে ১৫০০ মিটার দৌড়ে এই ছিল মেহদি বালা ও মাহিদিনে বেনাব্বাদের অবস্থান। দৌড় শেষেও ‘লড়াই’য়ে নামলেন এই দুই ফরাসি দৌড়বিদ। হাতাহাতির লড়াইয়ে! তাতে জিতেছেন ১১তম মাহিদিনে। দৌড় শেষে মাহিদিনেকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন বেইজিং অলিম্পিকের রুপাজয়ী সিনিয়র মেহদি। পাশে গিয়ে মাহিদিনের মাথায় হাত রাখতেই ঝটকা মেরে মেহদিকে ফেলে দেন তিনি। ভালো না করতে পারায় কি খুব হতাশ হয়ে পড়েছিলেন ৩০০০ মিটার স্টিপল চেজে অলিম্পিক রুপাজয়ী? মেহদি বলতে পারছেন না কিছুই, ‘আমি বুঝতে পারিনি। ওকে দেখতে গিয়েছিলাম। মাথায় হাত রেখেছি, কিন্তু ও আমাকে বলল, তোমার সঙ্গে কথা না বলার একটা কারণ আছে! এর পরই অমনটা করল।’ এএফপি।