১১০ নম্বরে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দিনে মাত্র একটি বার্ডি। কাল ভারতের অবন্তা মাস্টার্সের প্রথম রাউন্ডটা মোটেই ভালো কাটেনি সিদ্দিকুর রহমানের। এশিয়ান ও ইউরোপিয়ান টুরের যৌথ আয়োজনের এই টুর্নামেন্টে প্রথম দিন শেষে সিদ্দিকুরের স্কোর ৭৩, যেটা পারের চেয়ে ১ শট বেশি। আরও ১৭ জনের সঙ্গে সিদ্দিকুর আছেন ১১০ নম্বরে। ২৩ লাখ ডলারের এই প্রতিযোগিতায় সবার ওপরে আছেন থাইল্যান্ডের চিনারাত ফাদুংসিল (-১১)। ওয়েবসাইট।