১১৪ রানে গুটিয়ে গেল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ১০ ম্যাচে আট জয়। বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ঢাকা গ্ল্যাডিয়েটরস। তবে আজ মঙ্গলবার বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ভাগটা ভালো হয়নি মোহাম্মদ আশরাফুলদের।বরিশালের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ইনিংসের চার বল বাকি থাকতে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান।দলীয় ৪৯ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে দলটি। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ আশরাফুল আজ আউট হন ব্যক্তিগত ২০ রানে। এনামুল হকের সংগ্রহ ২৩ রান।ঢাকার ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি অসহায়ত্ব ‘উপহার’ দিয়েছেন আজহার মাহমুদ ও আলাউদ্দিন বাবু। দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন ইলিয়াস সানি ও হামিদ হাসান। আগের নয় ম্যাচে বরিশালের অর্জন ৬ পয়েন্ট। শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয় পেতেই হবে বরিশালকে।