১১৪ রানের জুটির পরও পাকিস্তান ২০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় মাত্র ২৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর মোহাম্মদ হাফিজ ও ইউনুস খানের প্রতিরোধ। এ দুজনের অবিচ্ছন্ন জুটিতে পাকিস্তান অর্ধশত এমনকি শতরানের ঘর অতিক্রম করে। দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার বোথার আঘাতের আগে গড়েছেন ১১৪ রানের জুটি। তার পরও এক ওভার বাকি থাকতেই মাত্র ২০৩ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান!বড় বাধা হয়ে দাঁড়ানো হাফিজকে ৬৮ রানে ফিরিয়েছেন বোথা। ইউনুস খানকেও ফিরিয়েছেন তিনি ব্যক্তিগত ৫৪ রানে। এরপর তোতসোবের তোপের মুখে পড়ে যেন আসা-যাওয়ার খেলা খেলেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। মিসবাহ করেছেন ১৪ রান, জুলকারনাইন অপরাজিত থাকেন ১২ রানে। ফাওয়াদ আলম, শহীদ আফ্রিদি, আবদুর রাজ্জাক, উমর গুল, সাঈদ আজমল, শোয়েব আখাতার—তাঁদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেছেন তোতসোবে। ল্যাঙ্গেভেল্ট ও বোথা দুটি করে উইকেট নেন।—ক্রিকইনফো