১২ এপ্রিল ফিরছে জাতীয় লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় বন্ধ হয়ে যাওয়া জাতীয় ক্রিকেট লিগ আবার মাঠে ফিরছে ১২ এপ্রিল থেকে। ওই দিন কক্সবাজারে ঢাকা মহানগর-খুলনা, চট্টগ্রামে ঢাকা বিভাগ-বরিশাল, ফতুল্লায় রংপুর-সিলেট এবং বিকেএসপিতে চট্টগ্রাম-রাজশাহীর ষষ্ঠ রাউন্ডের ম্যাচ। আট দলের প্রথম শ্রেণীর এই টুর্নামেন্টে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিভাগ। পঞ্চম রাউন্ডের খেলা শেষে মার্চের শুরুতে এশিয়া কাপ চলাকালে স্থগিত হয়ে যায় খেলা।