১২ কেন্দ্রের বাছাই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতার ছোবল লেগেছে এয়ারটেল রাইজিং স্টার-এর ফুটবলার বাছাই কার্যক্রমেও। দেশের ৬৪টি জেলাকে প্রথমে ২৫টি কেন্দ্রে ভাগ করা হয়েছিল। রাজনৈতিক কারণে সময় পাওয়া যাবে না দেখে পরে কেন্দ্র কমিয়ে করা হয়েছে ১৯টি। তার পরও কার্যক্রম সাময়িক থমকে গেছে রাজনৈতিক অস্থিরতায়। ১৯টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে ফুটবলারদের চূড়ান্ত বাছাই হয়েছে—সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদপুর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ ও মানিকগঞ্জ। ১২ কেন্দ্র থেকে নির্বাচিত করা হয়েছে ৭০ জনকে।