১২ নম্বরে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্যানাসনিক ওপেনে মিশ্র একটা দিন কাটালেন বাংলাদেশের তিন গলফার। পারের চেয়ে এক শট কম খেলে ৩ লাখ ডলারের এই টুর্নামেন্টের প্রথম দিন শেষে সিদ্দিকুর আছেন যৌথভাবে ১২ নম্বরে। পারের সমান ৭২ শট খেলা শাখাওয়াত সোহেলের অবস্থান ২৯-এ। তবে অন্য গলফার জামাল হোসেনের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে প্রথম দিনেই। প্রথম ৯ হোলে পারের চেয়ে ৬ শট বেশি খেলার পর অবসর নেন জামাল। পারের চেয়ে ৫ শট কম খেলে দিল্লির এই টুর্নামেন্টে সবার ওপরে আছেন দুই অস্ট্রেলীয় কিরান প্রাট ও ওয়েড ওর্মসবি এবং সিঙ্গাপুরের লাম চি বিং। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।