১২ রানে অলআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯০৭ সালের গ্রীষ্মটা নাকি ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম বৃষ্টিসিক্ত ছিল। এমনিতেই স্যাঁতসেঁতে ইংলিশ আবহাওয়াকে যেটা করে দেয় আরও অসহনীয়। আর্দ্রতা প্রভাব ফেলে ক্রিকেট মাঠেও। গ্লস্টারে কাউন্টি ক্রিকেটের এক ম্যাচে সফরকারী নর্দাম্পটনশায়ার অলআউট হয় মাত্র ১২ রানে। গ্লস্টারশায়ারের বাঁহাতি স্পিনার জর্জ ডেনেট ৯ রানে নিয়েছিলেন ৮ উইকেট। এই রান করে প্রথম শ্রেণীর ম্যাচে সর্বনিম্ন স্কোরের ৩০ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসায় নর্দান্টসরা। ১৮৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও ১২ রানে অলআউট হয়েছিল এমসিসির বিপক্ষে। স্বাগতিক গ্লস্টারশায়ারও ভালো করেনি। দুই ইনিংসে মাত্র ৬০ ও ৮৮। দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের লক্ষ্যে নেমে ৩৩ রানেই ৭ উইকেটে পড়ে গিয়েছিল নর্দাম্পটনশায়ারের। এবারের ৭ উইকেটই সেই ডেনেটের। তবে এবার বৃষ্টি বাঁচায় তাদের। ১০৪ বছর আগের ঠিক এই দিনেই ১২ রানে অলআউট হওয়ার ঘটনাটি ঘটেছিল।