১২ সপ্তাহ নিষিদ্ধ রেহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা অনুমিতই ছিল, আবদুর রেহমান শাস্তি পাচ্ছেন। দেখার ছিল শাস্তিটার পরিধি কী হয়। কাল ১২ সপ্তাহের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার। গাঁজা সেবনের অপরাধে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দিয়েছে এই শাস্তি। ইংলিশ কাউন্টি সমারসেটে খেলতে গিয়েই অপরাধটা করেন রেহমান। শুধু ইংল্যান্ডেই নয় ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং কোডে স্বাক্ষর করা সব দেশেই নিষিদ্ধ হয়ে গেলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। আগামী ৯ তারিখ হতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের একমাত্র দল শিয়ালকোট স্ট্যালিয়নস এরই মধ্যে দল থেকে বাদ দিয়েছে রেহমানকে। ওয়েবসাইট।