১২৫ বছর পর...
রহস্যের জাল ছিন্ন হলো ১২৫ বছর পর। বিশ্বের প্রথম ফুটবল লিগ ইংলিশ লিগের প্রথম গোল কে করেছিলেন, এত দিন ধোঁয়াশা ছিল সেটা নিয়ে। সেটি কাটিয়ে বেরিয়ে এল জেমস কেনিয়ন ‘কেনি’ ড্যাভেনপোর্টের নাম। মার্ক মেটকাফ তাঁর লেখা নতুন এক বইয়ে প্রথম গোলদাতা হিসেবে চিহ্নিত করেছেন বোল্টন ওয়ান্ডারার্সের এই ফুটবলারকে।বিশ্বের প্রথম ফুটবল লিগ শুরু হয়েছিল ১৮৮৮ সালের ৮ সেপ্টেম্বর। ওই দিন হয়েছিল পাঁচটি ম্যাচ। একটা ম্যাচ ছিল ডার্বি কাউন্টি-বোল্টন। এত দিন ধারণা করা হতো লিগের প্রথম গোলটি ছিল আত্মঘাতী, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সেটি করেছিলেন অ্যাস্টনভিলার গারশম কক্স। কিন্তু রবার্ট বয়েলিং নামের এক গবেষক সে সময়ের পত্রিকা ঘেঁটে বের করেছেন অ্যাস্টন ভিলার ম্যাচটি আগে যেমন ধারণা করা হতো সেই ৩টায় শুরু না হয়ে শুরু হয়েছিল সাড়ে ৩টায়। কক্সের আত্মঘাতী গোলটি হয়েছিল ৩১ মিনিটে। অন্যদিকে পৌনে চারটায় শুরু হওয়া বোল্টন-ডার্বি ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেছিলেন ড্যাভেনপোর্ট। রয়টার্স।