১৩ ছয়ে গেইলের ১২৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন ধরেই এই কৌশলটা নিয়েছেন ক্রিস গেইল। টি-টোয়েন্টিতেও শুরুতে একটু দেখে খেলেন, থিতু হয়ে তোলেন ঝড়। কাল একসময় ১৯ বলে ছিল ১৫, ৩৪ বলে ৩৮। সেখান থেকেই ছয়ের বৃষ্টি বইয়ে সেঞ্চুরি ছুঁলেন ৫৩ বলে! ৭ চার ও ১৩ ছয়ে ক্যারিয়ার-সেরা অপরাজিত ১২৮ করেছেন ৬২ বলে। তৃতীয় ওভারে তিলকরত্নে দিলশান আউট হওয়ার পর আর কোনো উইকেট হারায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০৪ রানের অপরাজিত জুটি গড়েছেন গেইল ও বিরাট কোহলি (৭৩*)। গেইলের এটি অষ্টম টি-টোয়েন্টি সেঞ্চুরি। বেঙ্গালুরু তুলেছিল ২১৫। শেবাগবিহীন দিল্লি ডেয়ারডেভিলস অবশ্য ভালোই লড়াই করেছে, ১৯৪ রান তুলে হেরেছে ২১ রানে। ওয়েবসাইট। কাল দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল কিংস ইলেভেন পাঞ্জাব। আর সব ম্যাচ খেলে ফেলা বর্তমান চ্যাম্পিয়নদের তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।