১৩ জনের হাতে ‘ইয়েস কার্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে ফরিদপুরের বাদশা বিশ্বাস। ছেলে নাজমুলের পাওয়া ‘ইয়েস কার্ড’ নিজের গলায় ঝুলিয়ে বললেন, ‘গর্বে আমার কলিজাটা ভরে গেছে।’ অনূর্ধ্ব-১৪ বয়সী আরও ১২ জন ফুটবলারকে বাফুফে কাল বেছে নিল ঢাকা বিভাগ থেকে। এর আগে ৬টি বিভাগ ও ঢাকা মহানগরের ৭০ জন ফুটবলারের বাছাই শেষ হয়েছে। এই ৮৩ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব হবে আগামী ৮ ডিসেম্বর। এখান থেকে ফুটবল একাডেমির জন্য সেরা ৩০ জনকে বেছে নেবেন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর জ্যঁ মিশেল ও টেকনিক্যাল কনসালট্যান্ট ভিনসেন্ট সুব্রামানিয়াম। ইয়েস কার্ড পেল যারা: ঢাকার সবুজ, হাসান, রুবেল, মোরসালিন; নারায়ণগঞ্জের সাব্বির, তপু, শাখাওয়াত; মানিকগঞ্জের মামুন, রঞ্জু; টাঙ্গাইলের অনীক, রুবেল; ফরিদপুরের নাজমুল ও তানজিন।