১৩ বছর পর অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা ১৩ বছর আগের। ঘটনার প্রধান চরিত্র হ্যানসি ক্রনিয়ে বিমান দুর্ঘটনায় মারা গেছেন ১১ বছর আগে। আর দিল্লি পুলিশ সেই ঘটনার অভিযোগপত্র জমা দিয়েছে এই ২০১৩ সালে এসে। ২০০০ সালে ক্রিকেট বিশ্বে তোলপাড় তোলা সেই ম্যাচ পাতানো কেলেঙ্কারি আবার নতুন করে আলোচনায় এসেছে সদ্য জমা দেওয়া এই অভিযোগপত্রের সুবাদে।দিল্লি পুলিশের এই অভিযোগপত্রে উঠে আসেনি নতুন কোনো তথ্য। প্রয়াত প্রোটিয়া অধিনায়ক ক্রনিয়ের সম্পৃক্ততার কথাই বলা হয়েছে নতুন করে। ২০০০ সালের ১৪ মার্চ ভারতের বিপক্ষে একটি ম্যাচ পাতানোর জন্য তিনি জুয়াড়িদের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। সেটা ক্রনিয়ে নিজেই স্বীকার করেছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের গঠন করা তদন্ত কমিশনে। শাস্তিস্বরূপ আজীবনের জন্য নিষিদ্ধও করা হয়েছিল ক্রনিয়েকে।ওই সময় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার অন্য দুই ক্রিকেটার হার্শেল গিবস ও নিকি বোয়ের বিরুদ্ধেও। তবে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকায় দিল্লি পুলিশ এ দুজনের কারোর নামই উল্লেখ করেনি অভিযোগপত্রে।মোহাম্মদ আজহারউদ্দিনসহ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধেও তখন অভিযোগ উঠেছিল ম্যাচ পাতানোর। তবে অভিযোগপত্রে তাঁদের কারোরই নাম ওঠেনি। পিটিআই।