১৩০ রানের লক্ষ্য শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের আজকের ম্যাচে শুরুটা খুবই ধীরগতির হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সেই সঙ্গে প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ১৬ রান জমা হতেই দুই ওপেনার জনসন চার্লস ও ক্রিস গেইলের উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখেই পড়ে ক্যারিবীয়রা। পরে মারলন স্যামুয়েলসের ৫০ ও ডোয়াইন ব্রাভোর ৪০ রানের ইনিংস দুটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে উইন্ডিজ।টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ছয় ওভারের মধ্যেই দুই ওপেনার জনসন চার্লস ও ক্রিস গেইল ফিরে যান সাজঘরে। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো। ১৫তম ওভারে এই জুটি ভাঙেন জীবন মেন্ডিস। ৪০ রান করে ফিরে যান ব্রাভো। পঞ্চম উইকেটে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে আরও ৩৩ রান যোগ করেন স্যামুয়েলস। ইনিংসের শেষ ওভারে ৫০ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছেন স্যামুয়েলস। ১৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আন্দ্রে রাসেল।