১৩১ রানে পিছিয়ে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনুস খানের ১৮তম টেস্ট সেঞ্চুরির সুবাদে ২৮২ রান সংগ্রহ করে শারজাহ টেস্টের তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের ৬টি উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এখনো প্রথম ইনিংসে ১৩১ রানে পিছিয়ে আছে পাকিস্তান।২ উইকেটে ৩৫ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই শুরু করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ও ইউনুস খান। দলীয় ১৩৩ রানের মাথায় আজহারকে সাজঘরে ফেরান অভিষিক্ত কুলাসেকারা। ৫৩ রান করে আউট হন আজহার। তবে এর পরও দৃঢ়তার সঙ্গে ব্যাট করে গেছেন ইউনুস। চতুর্থ উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হককে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ১০০ রান। ১২২ রানের অনবদ্য ইনিংস খেলে ওয়েলেগেদারার শিকারে পরিণত হন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর দিনের শেষ পর্যায়ে আসাদ শফিক ও আদনান আকমলকে সাজঘরে ফিরিয়ে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছে শ্রীলঙ্কা। ৫০ রানে অপরাজিত থেকে পাকিস্তান-শিবিরে আশা জাগিয়ে রেখেছেন অধিনায়ক মিসবাহ।