প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১৪ বলেই ৬ রান দিয়ে ৫ উইকেট। প্রতি ২.৮ বলে একটি করে উইকেট। পরশু নিজের রেকর্ডটাই ভেঙে দিলেন উমর গুল। টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই সবচেয়ে কম বল করে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটি। এর আগে ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি টি-টোয়েন্টি ম্যাচে ১৮ বলে ৫ উইকেট নিয়েছিলেন গুল। পাকিস্তানি পেসার পেছনে ফেলেছিলেন আর্নি টোশাককে। ১৯৪৭ সালে ব্রিসবেন টেস্টে ভারতের বিপক্ষে ১৯ বলে মাত্র ২ রান দিয়েই ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার। ওয়ানডের রেকর্ডটা কোর্টনি ওয়ালশের। ১৯৮৬ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ বলে মাত্র ১ রান দিয়েই ৫ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার।