প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৫ অক্টোবর থেকে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় স্কুল কাবাডি। বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ২৫ অক্টোবর ঢাকায় শুরু হবে চূড়ান্ত পর্ব। ৯ অক্টোবরের মধ্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে কাবাডি ফেডারেশন বরাবর আবেদন করতে হবে। এন্ট্রি ফি ২০০ টাকা। প্রতিটি দলকে জার্সি ও প্যান্ট দেওয়া হবে। যাতায়াতের জন্য দলগুলো প্রতি ম্যাচের জন্য পাবে ৫০০ টাকা করে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বাংলাদেশ এডিবল অয়েল।