১৫ ডিসেম্বর শুরু জাতীয় আর্চারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশীয় (এসএ) গেমসের জন্য গত বছর অনুষ্ঠিত হয়নি জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। এক বছর পর ১৫ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ জাতীয় আর্চারি। বিভিন্ন জেলা, ক্লাব ও সার্ভিসেস দলের ১৫৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়। তিন দিনব্যাপী টুর্নামেন্টে ব্যাম্বু বো ও রিকার্ভ বো ছাড়াও যোগ হয়েছে নতুন ইভেন্ট কম্পাউন্ড বো। অংশগ্রহণকারী সব দলকে ১৪ ডিসেম্বর বিকেল ৪টার আগে আর্মি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে।