১৫ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯৩ টপকে জয়। পরশু চ্যাম্পিয়নস ট্রফিতে রান তাড়া করে জয়ের রেকর্ডটা নতুন করে লিখল শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুসের দল সর্বোচ্চ রান তাড়া করে জয়ের তালিকায় দক্ষিণ আফ্রিকাকে টপকে উঠে এল এক নম্বরে। দক্ষিণ আফ্রিকা প্রায় ১৫ বছর ধরে রেখেছিল এক নম্বর স্থানটা। সেই ১৯৯৮ সালে সেই সময়ের মিনি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২৮২ রানের লক্ষ্য ছুঁয়ে জেতে হানসি ক্রনিয়ের দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ড্যারিল কালিনান (৬৯), হানসি ক্রনিয়ে (৬৭) ও জন্টি রোডসের (৬১*) তিনটি দুর্দান্ত ফিফটিতেই ইংল্যান্ডের ২৮১ রান টপকেছিল প্রোটিয়ারা।