১৫ ম্যাচ নিষিদ্ধ ইতো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল ইতোর ওপর গতকাল শুক্রবার ১৫ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, গত মাসে আলজেরিয়ায় একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়া থেকে বিরত থাকতে সতীর্থদের প্ররোচিত করেছিলেন ইতো। একইভাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের সহ-অধিনায়ক ইয়ং টাকাংকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপিল করার সুযোগ রয়েছে ফুটবলারদের। শর্ত হলো, আপিল করতে হবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের ১০ দিনের মধ্যে। রয়টার্স।