১৫তম মাহফুজুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষোলতম জেকে টায়ার রেসিং চ্যাম্পিয়নশিপের ফর্মুলা ফোরের প্রতিযোগিতায় ২২ জনের মধ্যে ১৫তম হয়েছেন বাংলাদেশের একমাত্র রেসার মাহফুজুর রহমান (তুষার)। নয়াদিল্লির বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা ফোর কার রেসে অ্যাভালাঞ্জ রেসিং দলের হয়ে খেলেছেন মাহফুজুর। ১৬টি বাঁকে আট ল্যাপে ৫.১ কিলোমিটার পথ সফলভাবেই পাড়ি দিয়েছেন তিনি। দিল্লি থেকে কাল মাহফুজুর টেলিফোনে বললেন, ‘মাত্র দুই দিনের অনুশীলনে আমার এই ফল ফর্মুলা সার্কিটে একেবারে বাজে নয়। এখানে সবাই পেশাদার ফর্মুলা কার রেসার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।’ আগামী জুলাইয়ে আবারও রেসিংয়ে অংশ নেবেন মাহফুজুর।