১৫০ ছুঁলেই ফাইনালে চিটাগং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান তুলেছে সিলেট রয়্যালস। ফাইনালে উঠতে হলে ১৫০ রান করতে হবে চিটাগং কিংসকে।আজ সিলেটের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন এলটন চিগুম্বুরা। ২৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। ২০ বলে ৩৬ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। এ ছাড়া শিবনারায়ণ চন্দরপল ১৬, পল স্টার্লিং ১৪ ও মোহাম্মদ নবী ১০ রান করেন। চিটাগংয়ের হয়ে দুটি করে উইকেট নেন কেভন কুপার ও এনামুল হক জুনিয়র।এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল সন্ধ্যা ছয়টায়। তবে বৃষ্টির কারণে তা মাঠে গড়ানো সম্ভব হয়নি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।এরই মধ্যে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। আজকের ম্যাচে জয়ী দল কাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখী হবে ঢাকার।