১৫০ রানের লক্ষ্যে ব্যাট করছে কলকাতা
আইপিএলের প্রথম সাত ম্যাচের পাঁচটিতেই হারের মুখ দেখে বেশ চাপের মুখেই আছে কলকাতা নাইট রাইডার্স। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন জয়ের ধারায় ফিরতেই হবে গতবারের শিরোপাজয়ীদের। সেই লক্ষ্য নিয়েই আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে গৌতম গম্ভীরের দল। জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্য নিয়ে এখন ব্যাটিং করছে কলকাতা।এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। উদ্বোধনী জুটিতেই ৪৫ রান যোগ করেছিলেন দুই ওপেনার অ্যাডাম গিলক্রিস্ট ও মানদিপ সিং। গিলক্রিস্ট ২৭ ও মানদিপ সিং ২৫ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেছেন মনন ভোরা। শেষপর্যায়ে ডেভিড হাসির ২১ ও গুরকিরাত সিংয়ের অপরাজিত ২৮ রানের ইনিংস দুইটির সুবাদে স্কোরবোর্ডে ১৪৯ রান জমা করে পাঞ্জাব। কলকাতার পক্ষে মাত্র ১৪ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেছেন জ্যাক ক্যালিস।