১৫৬ রানে অলআউট বাংলাদেশ ‘এ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেই কোণঠাসা হয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। ১ উইকেটে ১২ রান নিয়ে শুরু করে মোহাম্মদ আশরাফুলের দল কাল আর মাত্র ১৪৪ রান যোগ করে ১৫৬ রানে অলআউট! প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১০৫ রান করে দিন শেষ করেছে। ফলে লিডটা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ রানে। হাতে রয়েছে আরও ৭ উইকেট।কাল দিনের শুরুতেই শূন্য রানে আউট হয়ে পতনের মিছিলের সূচনা করেন জুনায়েদ সিদ্দিক। শেষ দিকে সগীর, নাসিররা একটু লড়াই না করলে বাংলাদেশ দেড় শ রানও করতে পারত না। আট নম্বরে নামা নাসির সর্বোচ্চ ৩৩, সগীর ২৩, নাদিফ ১৯, মেহরাব ১৮, অধিনায়ক আশরাফুল ও সৈয়দ রাসেলের ব্যাট থেকে এসেছে ১৪ রান করে। পরে বল হাতে ৩টি উইকেটও নিয়েছেন নাসির।