১৬ নম্বরে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেশিয়ান ম্যাকাও ওপেনে শুরুটা ভালোই হয়েছে সিদ্দিকুর রহমানের। কাল প্রথম রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে যৌথভাবে ১৬তম স্থানে আছেন বাংলাদেশের গলফার। প্রথম দিনে চারটি বার্ডি করেছেন সিদ্দিকুর, বগি দুটি। পারের চেয়ে ৭ শট কম খেলে ১১ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টে যুগ্মভাবে শীর্ষে আছেন ইংল্যান্ডের ইয়ান পোল্টার ও স্পেনের কার্লোস পিহেম।