১৬ নম্বরে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজে আবহাওয়ার কারণে কাল ইন্দোনেশিয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডটা শেষ করতে পারেননি সিদ্দিকুর। বজ্রপাতের আশঙ্কায় আগেভাগেই বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা। এর আগে আরেকবার একই কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা ২০ মিনিট। ১৪ হোল সম্পন্ন করা বাংলাদেশি গলফার কাল খেলেছেন পারের চেয়ে ১ শট কম। দুই রাউন্ড মিলিয়ে আপাতত ১৬ নম্বরে আছেন সিদ্দিকুর। শীর্ষে যথারীতি বিশ্বের ৩ নম্বর গলফার লি ওয়েস্টউড (-১১)।