প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ বলে ৪৫। পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসের শেষ বলটার আগে জস বাটলার দাঁড়িয়ে ছিলেন রেকর্ডের সামনে। শেষ বলে ছক্কা মারতে পারলেই ভেঙে দিতেন সনাৎ জয়াসুরিয়ার দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ড। কিন্তু বাটলার নিতে পারলেন ২ রান। রেকর্ড হয়নি, আবার হয়েছেও। ১৬ বলে ৪৭। ৪২ বছরের ওয়ানডে ইতিহাসে ১৬ বলের ইনিংসে বাটলারই সবচেয়ে বেশি রান করেছেন। এর আগে সর্বোচ্চ ৪৫ রান করেছিলেন ইংল্যান্ডেরই রবি বোপারা, ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে।